| বুধবার, ০২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 146 বার পঠিত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৭১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৭১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ১৩০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৫৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৬৩৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১১৮ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৫২০ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের জনের মৃত্যু হয়েছে। মৃত ১২ জনের সবাই ঢাকা সিটিতে মারা যান।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ২১৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৬ জন মারা যান।
Posted ২:০৬ পিএম | বুধবার, ০২ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।