| শুক্রবার, ১৯ মে ২০২৩ | প্রিন্ট | 155 বার পঠিত

চীনের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী গাড়ি পাহাড়ি রাস্তা থেকে উল্টে নিচে পানিতে পড়ে যাওয়ায় গাড়িতে থাকা ১১ জন যাত্রী নিহত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের গুয়াংজি প্রদেশে ভিয়েতনামের সাথে লাগোয়া চীনা সীমান্তের কাছে সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দূর্ঘটনার সময় ওই গাড়িতে ১৪ জন যাত্রী ছিল। গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি জলাশয়ে পড়ে যায়। এই ঘটনায় তিনজন প্রাণে বেঁচে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
ঘটনাস্থানে উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে চীনের পূর্ব জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৯ নিহত ও ২০ জন আহত হয়।
Posted ৪:০১ পিএম | শুক্রবার, ১৯ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।