ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ

জয়পুরহাটে অন্য জেলায় পাচারের সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের টের পেয়ে পালিয়ে গেছেন সংশ্লিষ্ট ডিলার ও পরিবহনকারীরা। পরে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পরিবহনকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে পালিয়ে যান। পরে জব্দ করা সারগুলো স্থানীয় কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে মোট ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অধিক লাভের আশায় জয়পুরহাট সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির সরকারি বরাদ্দের এসব সার নওগাঁর ধামইরহাটে পাচারের চেষ্টা করছিলেন।

অভিযান প্রসঙ্গে ইউএনও মাহমুদুল হাসান বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের সঙ্গে জড়িত পলাতক ডিলার শাহীন কাদির ও অজ্ঞাতপরিচয় পরিবহনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কৃষকের সার নিয়ে যেকোনো ধরনের অনিয়ম বা পাচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৬:২২ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।