শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান

  |   মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   112 বার পঠিত

২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ওবায়দুল হাসান

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি ওবায়দুল হাসান।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচারপতি ওবায়দুল হাসানকে শপথবাক্য পাঠ করান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

তবে মন্ত্রিসভার সদস্য, সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পরিবারের সদস্যরা শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে সূত্র জানায়।

গত ১২ সেপ্টেম্বর সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি পদে নিয়োগ দেন বিচারপতি ওবায়দুল হাসানকে। আজ থেকে তার নিয়োগ কার্যকর হলো।

১২ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন দিয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২৮ এএম | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।