| শনিবার, ০৩ জুন ২০২৩ | প্রিন্ট | 111 বার পঠিত

প্রিয় তারকাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। একনজর দেখতে বা ছবি তুলতে মুখিয়ে থাকেন তারা। তারকারাও হাসিমুখে মেটান ভক্তদের আবদার। তবে এর ব্যতিক্রম দেখা গেল সঞ্জয় দত্তের ক্ষেত্রে। নিজের ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক অনুরাগীকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছেন সঞ্জয়। সেখানে দেখা যায়, সঞ্জয় বের হচ্ছিলেন মুম্বাই বিমানবন্দর থেকে। সেই ব্যক্তি তখন অভিনেতার সঙ্গে সেলফি তুলতে ছুটে আসেন। তার হাতে ছিল স্মার্টফোন। ইচ্ছে তো পূরণ হলোই না, উল্টো সঞ্জয় ধাক্কা মেরে সরিয়ে দিলেন তাকে।
এদিকে এমন ব্যবহারে হতচকিত হয়ে যান সেই অনুরাগী, হতাশও হয়ে পড়েন। সামনাসামনি ছিলেন যারা বিস্ময়ে তারাও হতবাক হয়ে যান সঞ্জয়ের এমন রূঢ় ব্যবহারে। সামাজিকমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সঞ্জয়কে সমালোচনার মুখে পড়তে হয়েছে।
একজন লিখেছেন, ’বাবা! এত অহংকার বলিউডের লোকদের!’ সেই ব্যক্তির সমর্থনে যেমন কেউ কেউ কথা বলেছেন, আবার একজন লিখেছেন, ’তা হলে কি শোয়ার ঘরে ঢুকে গিয়েও ছবি তুলবে?’ তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি সঞ্জয়।
Posted ৬:৩৯ এএম | শনিবার, ০৩ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।