| মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ | প্রিন্ট | 148 বার পঠিত

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গেল ১৩ মে আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার জানা গেলো, আগামী ২৫ সেপ্টেম্বর সাতপাকে বাঁধা পড়বেন এই যুগল।
ই-টাইমসের একটি সূত্র জানান, ‘এটি জমকালো একটি বিয়ের অনুষ্ঠান হতে যাচ্ছে। তবে বিয়েতে পরিবার যেসব আনুষ্ঠানিকতা পালন করবে সেসব বিষয় বলতে চাইছেন না পরিণীতি। তার টিম এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিয়ের প্রস্তুতিতে ডুব দেবেন পরিণীতি। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউড তারকাদের পাশাপাশি রাজনৈতিক জগতের বড় বড় সব ব্যক্তিত্ব।’
এর আগে পারিবারিক আয়োজনে আংটি বদল করেন পরিণীতি-রাঘব। যেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও এই জুটির ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।
Posted ৮:৫৫ এএম | মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।