ডেস্ক রিপোর্ট | শনিবার, ১১ মে ২০২৪ | প্রিন্ট | 333 বার পঠিত

এ সময়ের শ্রোতাপ্রিয় ব্যান্ড দল ‘অড সিগনেচার’র সদস্যরা মারাত্মক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। আজ (১১ মে) এ দুর্ঘটনায় ব্যান্ডটির শিল্পী ও গিটারিস্ট আহাসান তানভীর পিয়াল ও গাড়িচালক নিহত হয়েছেন। খবরটি ব্যান্ডের ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
অড সিগনেচারের পেজ থেকে সকালে একটি পোস্টে বলা হয়, সিলেট যাওয়ার পথে নরসিংদী পাচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে ‘অড সিগনেচার’র গাড়ি মারাত্মক দুর্ঘটনার মুখে পড়ে।
এতে ব্যান্ডের সকল সদস্য মারাত্মকভাবে আহত হয়। ড্রাইভার সাহেব ‘সালাম’ আর ব্যান্ডের অন্যতম সদস্য আহাসান তানভীর পিয়াল এই দুর্ঘটনায় নিহত হন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
Posted ৯:৩১ এএম | শনিবার, ১১ মে ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।