| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 132 বার পঠিত

আগামী ২২ এপ্রিল, শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৭টি দেশ। এই দেশগুলো হলো-অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড ও জাপানে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আজ বৃহস্পতিবার এসব দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এসব দেশে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।
তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ অবশ্য এখনও এ ঘোষণা দেয়নি। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর যদি শাওয়াল মাসের চাঁদ দেখা না যায়, সেক্ষেত্রে রবিবার ঈদুল ফিতর উদযাপন করবে মধ্যপ্রাচ্যসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের ইসলাম ধর্মাবলম্বীরা।
সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি ইতোমধ্যে ঈদের চাঁদ দেখার কাজে জনগণের সহযোগিতা চেয়েছে। কোনো ব্যক্তি যদি আমিরাতের আকাশে চাঁদ দেখতে পান, সেক্ষেত্রে নিকটবর্তী আদালতের নাম্বারে ফোন করে তা জানানোর অনুরোধও করেছে কমিটি।
শনিবার ঈদুল ফিতরের সম্ভাবনা অবশ্য একেবারে উড়িয়ে দেয়নি আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘সবকিছুই নির্ভর করছে চাঁদের ওপর। যদি শুক্রবার চাঁদ ওঠে, সেক্ষেত্রে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে আমিরাত ও মধ্যপ্রাচ্যে।
Posted ২:৩৪ পিএম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।