নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

যেকোনো ধরনের অপরাধ ও নাশকতা রোধে মোংলায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার বিকেল থেকে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
শহরের কলেজ মোড়, থানার কর্নার, বন্দর এলাকার বাসস্ট্যান্ড ও দিগরাজ এলাকায় এসব চেকপোস্ট বসিয়েছে পুলিশ। চেকপোস্টগুলোতে অবৈধ যান শনাক্তের পাশাপাশি বিভিন্ন ধরনের গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, ‘হেড কোয়ার্টারের নির্দেশনায় মোংলায় পুলিশের নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। মোংলায় চারটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া রামপালে তিনটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।’
মূলত মাদক, চোরাচালান, অবৈধ যান ও নাশকতা রোধে এ টহল অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
Posted ৫:৪৮ এএম | শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।