| বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 174 বার পঠিত

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার ভারতে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে তার স্ত্রী সুবর্ণা হিঙ্গানিকার ঘটনাস্থলেই মারা গেছেন। মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রবীণ।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে গাড়িতে স্ত্রীকে নিয়ে পুনে থেকে নাগপুরে ফিরছিলেন প্রবীণ। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কনটেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সময় প্রবীণই গাড়ি চালাচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার পরপরই মেহকার পুলিশ স্টেশন উদ্ধারে নামে। ঘটনাস্থলেই মারা যান স্ত্রী সুবর্ণা। এপিআই অরুন বাকেল হিঙ্গনিকারকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান।
বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ শেষে ছুটিতে ভারতে ছিলেন বিসিবির কিউরেটর হিঙ্গনিকার। মঙ্গলবার বিকাল ৪টায় পুনে থেকে নাগপুর যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন তিনি।
২০১৮ সালে হিঙ্গানিকরকে কিউরেটর পদে নিয়োগ দেয় বিসিবি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ পেলেও বাড়তি দায়িত্ব হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও তত্ত্বাবধায়ক করছেন তিনি।
Posted ৫:৩৩ এএম | বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।