ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাউফলে ঘাস খেয়ে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩টির

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

বাউফলে ঘাস খেয়ে বিষক্রিয়ায় ৩০ মহিষ অসুস্থ, মৃত্যু ৩টির

পটুয়ালীর বাউফলে চরের ঘাস খেয়ে বিষক্রিয়ায় অন্তত ৩০টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে তিনটি মহিষ মারা গেছে। শুক্রবার বিকেলে উপজেলার কেশবপুর ইউনিয়নের লালচর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ মহিষগুলোর চিকিৎসা শুরু করেন। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণেই মহিষগুলো অসুস্থ হয়েছে বলে ধারণা করছেন তারা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাখালেরা শতাধিক মহিষ নিয়ে লালচরে ঘাস খাওয়াতে যান। পরে ঘাস খেয়ে গোয়ালঘরে ফেরার পর একে একে মহিষগুলো অসুস্থ হতে শুরু করে। কয়েকটির অবস্থার দ্রুত অবনতি হলে সন্ধ্যার দিকে তিনটি মহিষ মারা যায়। আরও কয়েকটি মহিষের অবস্থা আশঙ্কাজনক।

মহিষ মালিকদের অভিযোগ, দুর্বৃত্তরা চরের ঘাসে বিষ প্রয়োগ করে থাকতে পারে। ওই ঘাস খাওয়ার পরই ৩০টির বেশি মহিষ অসুস্থ হয়ে পড়ে। মৃত মহিষগুলোর মধ্যে রফিজ মৃধা, সুমন মাঝি ও রুহুল আমিনের একটি করে মহিষ রয়েছে।

উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই কয়েকটি মহিষ মারা যায়। অসুস্থ মহিষগুলোর চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণেই এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভেন্দু সরকার বলেন, ঘাস খাওয়ার কারণে মহিষগুলো অসুস্থ হতে পারে। আবার কৃত্রিমভাবেও বিষক্রিয়া ঘটতে পারে। মহিষের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহিষগুলো বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৭:৩৬ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।