নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছিল ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার পুরো শুটিং ইউনিট। একদিনের ব্যবধানেই বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন তারা। পরিস্থিতি বিবেচনায় নেপালের শুটিং স্থগিত করে শুক্রবার (২৮ আগস্ট) নিরাপদে ঢাকায় ফিরেছেন অপু বিশ্বাস।
দেশে ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমকর্মীদের জানান এই অভিনেত্রী।
অপু বিশ্বাস জানান, ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টার দূরত্বের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। অথচ পরদিন, ২৭ আগস্ট, একই পথ দিয়ে কাঠমান্ডু যাওয়ার কথা ছিল ‘শিকার’ সিনেমার পুরো ইউনিটের।
তিনি বলেন, ‘আমাদের যে রাস্তা দিয়ে কাঠমান্ডু ঢোকার কথা ছিল, ঠিক তার কাছাকাছিই এ দুর্ঘটনা ঘটে। আল্লাহর অশেষ রহমত যে ২৬ তারিখ নয়, ২৭ তারিখ আমাদের মুভ করার কথা ছিল।’
অভিনেত্রী জানান, দুর্যোগের কারণে ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এমন ভয়াবহ পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে অমানবিক উল্লেখ করে অপু বলেন, ‘মানুষ যখন এত বড় দুর্ভোগের মধ্যে আছে, তখন সেখানে গানের শুটিং করা অত্যন্ত অমানবিক। তাই পুরো টিমের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নিই। এরপর সবাই নিরাপদে দেশে ফিরে আসি।’
‘শিকার’ সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন কলকাতার কৌতুক অভিনেতা খরাজ মুখার্জি ও শক্তিমান অভিনেতা রজতাভ দত্ত। নেপালে শুটিং চলাকালে বন্যা ও ভূমিধসের খবর ছড়িয়ে পড়লে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্ত-অনুরাগীরা।
শুক্রবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জিও ভক্তদের আশ্বস্ত করেন, তারা নিরাপদে দেশে ফিরেছেন।
Posted ৭:৪৭ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।