ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

চুয়াডাঙ্গায় সব রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি   |   শনিবার, ২৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত

চুয়াডাঙ্গায় সব রুটে বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

পরিবহন শ্রমিকদের ওপর ইজিবাইকচালকদের হামলা ও মারধরের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ও মিনিবাস ধর্মঘট শুরু হয়েছে। শনিবার সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ধর্মঘটের কারণে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়া এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইক শহরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দেন।

এ ঘটনার পর ওই ইজিবাইকচালক তার সহযোগীদের নিয়ে আলুকদিয়া এলাকায় জড়ো হন। পরে তারা চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে চালক ও সুপারভাইজারকে মারধর ও লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় বাসেও হামলা চালানো হয় এবং দুজনকে জিম্মি করে রাখা হয়।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাসের চালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।

ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক-শ্রমিকরা।

বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আরাফাত নামের এক যাত্রী বলেন, বাস বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ বলেন, বৃহস্পতিবার আলুকদিয়া এলাকায় ইজিবাইকচালক ও শ্রমিকরা জড়ো হয়ে একটি বাস আটকে দেন। এ সময় চালক ও সুপারভাইজারকে লাঞ্ছিত এবং বাসে হামলা করা হয়। এ ঘটনার প্রতিবাদেই অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:৫৫ এএম | শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।