ডেস্ক রিপোর্ট | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 0 বার পঠিত

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবিলায় কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছে ইরান। জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সামরিক প্রস্তুতিকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে তেহরান।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া বক্তব্যকে তেলের বাজারে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য বলেও অভিযোগ করেছে তারা।
তবে ইরানের এ দাবির বিপরীতে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আলজাজিরাকে জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে মার্কিন নৌ অবরোধ এখনো পুরোপুরি সক্রিয় রয়েছে। ওয়াশিংটনের দাবি, প্রণালীটি উন্মুক্ত রয়েছে এবং সেখান থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।
একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না বলেও জানিয়েছে হোয়াইট হাউস।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। ফলে প্রণালিটি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সূত্র: আলজাজিরা
Posted ৫:০৮ এএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।