ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ফিফার নতুন নিয়মে শেষ হয়ে গেল ৫ দলের আশা

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

ফিফার নতুন নিয়মে শেষ হয়ে গেল ৫ দলের আশা

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের লড়াই। বিশ্বকাপে সব দলেরই দুটি করে ম্যাচ শেষ। কেউ কেউ এই দুই ম্যাচ খেলেই পরের পর্ব, মানে শেষ ৩২ নিশ্চিত করে ফেলেছে। কয়েকটি দল আবার বাদও পড়েছে। শেষ ম্যাচে অলৌকিক কিছু করে ৩ পয়েন্ট পেলেও টেবিলের তিন নম্বরে ওঠার আর কোনো গাণিতিক সুযোগ নেই তাদের। আর এই নতুন নিয়মের বলি হয়ে আসর থেকে সবার আগে ছিটকে যাওয়া পাঁচ দল হলো হাইতি, তুরস্ক, তিউনিসিয়া, জর্ডান এবং পানামা।

গত বিশ্বকাপগুলোতে গ্রুপ পর্বে দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হলে প্রথমে ‘গোল ব্যবধান’ বিবেচনা করা হতো। কিন্তু ২০২৬ সালের আসর থেকে নিয়মে বড় পরিবর্তন এনেছে ফিফা। এখন থেকে পয়েন্ট সমান হলে গোল ব্যবধান নয়, বরং ‘হেড-টু-হেড’ লড়াইয়ের ফলকে প্রথম প্রধান যোগ্যতা হিসেবে গণ্য করা হচ্ছে। ফিফার নতুন নিয়মানুযায়ী প্রথমে থাকছে হেড-টু-হেডের ফল, এরপর গোল ব্যবধান, নিজেদের করা গোল সংখ্যা, ফেয়ার প্লে পয়েন্ট ও ফিফা র‍্যাংকিং।

যেহেতু এই আসরে ১২টি গ্রুপের শীর্ষ দুটি দলের পাশাপাশি সেরা ৮টি ‘তৃতীয় স্থান’ অধিকারী দলও শেষ বত্রিশে যাবে, তাই এই নিয়মের কারণে তলানির দলগুলোর তৃতীয় হওয়ার আশাও শেষ হয়ে গেছে।

বিদায় নেওয়া ৫ দলের সমীকরণ:

হাইতি (গ্রুপ সি): প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। শেষ ম্যাচে মরক্কোকে হারালেও তারা স্কটল্যান্ডকে টপকাতে পারবে না, কারণ হেড-টু-হেডে তারা স্কটিশদের কাছে হেরেছিল।

তুরস্ক (গ্রুপ ডি): অস্ট্রেলিয়ার কাছে ২-০ এবং প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিশ্চিত। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারালেও হেড-টু-হেডের কারণে অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের নিচে থাকতে হবে তাদের।

তিউনিসিয়া (গ্রুপ এফ): সুইডেনের কাছে ৫-১ ও জাপানের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারালেও হেড-টু-হেডে সুইডেনের পেছনেই থাকবে তারা।

জর্ডান (গ্রুপ জে): অস্ট্রিয়ার কাছে ৩-১ এবং আলজেরিয়ার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে এশিয়ান দলটি। শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে জিতলেও হেড-টু-হেডের মারপ্যাঁচে টেবিলের চারের ওপরে উঠতে পারবে না তারা।

পানামা (গ্রুপ এল): ঘানা ও ক্রোয়েশিয়ার কাছে ১-০ ব্যবধানে হেরেছে তারা। শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ৩ পয়েন্ট পেলেও হেড-টু-হেডে হেরে যাওয়ায় ক্রোয়েশিয়াকে টপকে তিনে যাওয়ার পথ বন্ধ পানামার।

Facebook Comments Box

Posted ৫:৫৮ এএম | বুধবার, ২৪ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।