ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, ইংলিশ লিগে আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৯ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, ইংলিশ লিগে আলো ছড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার ফারহান আলি ওয়াহিদ বোরহ্যাম উডের হয়ে ন্যাশনাল লিগে অভিষেকেই নজর কেড়েছেন। গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রেখে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

মঙ্গলবার ন্যাশনাল লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠ মিডো পার্কে লিডস ইউনাইটেডের অনূর্ধ্ব-২১ দলকে ৫-২ গোলে হারায় বোরহ্যাম উড। ম্যাচের ৪১তম মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে প্রথম গোল করেন ফারহান।

প্রথমার্ধের যোগ করা সময়েও আলো ছড়ান তিনি। সতীর্থ তারান আল্লারাখিয়ার গোলের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই তরুণ উইঙ্গার। ফলে অভিষেক ম্যাচেই গোল ও অ্যাসিস্টের স্বাদ পান ফারহান।

কয়েক দিন আগে ফুলহ্যাম থেকে ধারে বোরহ্যাম উডে যোগ দেন তিনি। নতুন ক্লাবের হয়ে প্রথম ন্যাশনাল লিগ ম্যাচেই এমন পারফরম্যান্সে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন ফারহান।

ফুলহ্যামের বয়সভিত্তিক দলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন এই ফুটবলার। গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে সাত গোল করেন তিনি। অনূর্ধ্ব-২১ দলের হয়েও অভিষেক ম্যাচে গোলের দেখা পান।

ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার চতুর্থ মাসেই পিএল২-এর মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হন ফারহান। ওই সময়ে মাত্র দুই ম্যাচে তিন গোল করেছিলেন তিনি।

প্রাক-মৌসুমে ফুলহ্যামের মূল দলের সঙ্গেও অনুশীলনের সুযোগ পান ফারহান। নরউইচ সিটির বিপক্ষে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রথমবার মূল দলের হয়ে মাঠে নামেন। এরপর আল-আহলির বিপক্ষে ১-১ ড্র এবং ফারেসির বিপক্ষে ২-১ গোলের জয়েও খেলেন তিনি।

ফুলহ্যামের মূল দলে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত তাকে ধারে বোরহ্যাম উডে পাঠানো হয়। তবে ন্যাশনাল লিগে অভিষেকেই গোল ও অ্যাসিস্ট করে নিজের আগমনী বার্তা ভালোভাবেই দিয়েছেন ফারহান।

Facebook Comments Box

Posted ৮:১১ এএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।