| মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ | প্রিন্ট | 104 বার পঠিত

চলতি বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের পিয়ের অ্যাগোস্টিনি, হাঙ্গেরীয় ফেরেন্স ক্রাউজ এবং ফরাসি বিজ্ঞানী অ্যান লিয়ের। পরমাণু এবং অণুর ভেতরে ইলেকট্রনের জগৎ নিয়ে পরীক্ষার জন্য তাদের এই পুরস্কার প্রদান করা হয়।
মঙ্গলবার (তিন অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় বেলা ১১টা, বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিস একাডেমি এক সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন।
নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ওই তিন বিজ্ঞানী আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় প্রদর্শন করেছেন। যা ইলেকট্রনের চলাচল বা শক্তি পরিবর্তনের দ্রুতগতির প্রক্রিয়াগুলো পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। তাদের অবদানের ফলে দ্রুতগতির প্রক্রিয়াগুলো অনুসন্ধান করা সম্ভব হয়েছে যা আগে অসম্ভব ছিল।
Posted ১২:২৩ পিএম | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।