ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

নিলামে ৬৭ কোটি টাকায় বিক্রি হলো যে ঘড়ি

  |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

নিলামে ৬৭ কোটি টাকায় বিক্রি হলো যে ঘড়ি

চীনের শেষ সম্রাটের একটি হাতঘড়ি যে দামে বিক্রি করা হবে বলে ধারণা করা হয়েছিল তার চেয়েও বেশি দামে নিলামে বিক্রি হয়েছে। হাতঘড়িটি ৬২ লাখ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি টাকার বেশি।

গতকাল মঙ্গলবার হংকংয়ে এই নিলাম হয়। ঘড়িটি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্যাটেক ফিলিপের তৈরি। ঘড়িটির দাম ৩০ লাখ মার্কিন ডলার উঠবে বলে নিলামের আগে ধারণা করা হয়েছিল।

কিন্তু গতকাল মাত্র পাঁচ মিনিটের নিলামে (স্পিরিটেড বিডিং) ঘড়িটির দাম ওঠে ৫১ লাখ মার্কিন ডলার। ক্রেতার প্রিমিয়াম ফিসহ ঘড়িটির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬২ লাখ মার্কিন ডলার।

নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের ঘড়ি বিভাগের এশিয়া অঞ্চলের প্রধান টমাস পেরাজি বলেন, তিনি এই যুগান্তকারী নিলামে রোমাঞ্চিত। কারণ, ঘড়িটি নিলামে বিক্রির ক্ষেত্রে রেকর্ড হয়েছে।

যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাটেক ফিলিপের তৈরি এই মডেলের (রেফারেন্স ৯৬) আর কোনো ঘড়ি এত দামে আগে কখনো বিক্রি হয়নি।

নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের ভাষ্য, তাদের কাছে যেসব নথিপত্র রয়েছে, সে অনুযায়ী, ঘড়িটির মালিক ছিলেন ছিল চীনের শেষ সম্রাট আইসিন-গিয়োরো পুয়ি।

Facebook Comments Box

Posted ২:৫৫ এএম | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।