ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭১১

  |   বুধবার, ০২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭১১

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জন মারা গেছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৭১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৭১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে এক হাজার ১৩০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৫৮১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ৬৩৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে এক হাজার ১১৮ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৫২০ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের জনের মৃত্যু হয়েছে। মৃত ১২ জনের সবাই ঢাকা সিটিতে মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৭৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির ২১৭ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫৬ জন মারা যান।

Facebook Comments Box
বিষয় :

Posted ২:০৬ পিএম | বুধবার, ০২ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।