রাজনীতি ডেস্ক | শনিবার, ১৩ জুন ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

সরকার জামায়াতসহ ১১ দলকে কোণঠাসা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। তিনি আদ্-দ্বীন হাসপাতালের প্রসঙ্গ টেনে বলেন, ‘আদ্-দীন হাসপাতাল রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে বন্ধ করা হয়েছে। সেই হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ
থাকলে সেটার সুষ্ঠু তদন্ত শেষে বিচার হওয়া উচিত। কিন্তু সরকার রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে জামায়াত বা ১১ দলকে এক ধরনের কোণঠাসা করার চেষ্টা থেকে এই ধরনের কাজ করছে।’
গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব বলেন।
নাহিদ ইসলাম ইসলামী ব্যাংককে ফের এস আলমের হাতে দেওয়ার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, এস আলমসহ বড় বড় মাফিয়া অলিগার্ক ফ্যাসিবাদের পুষ্ট হয়ে জনগণের টাকা লুট করে বিদেশে আছে। তাদের বিচারের আওতায় আনার কোনো বক্তব্য আমরা পাইনি। বরং ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে।
Posted ১:৫৬ এএম | শনিবার, ১৩ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।