ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এইচএসসি পরীক্ষা জুলাইয়ের পরিবর্তে আগস্টে

  |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   120 বার পঠিত

এইচএসসি পরীক্ষা জুলাইয়ের পরিবর্তে আগস্টে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা আগামী আগস্টে শুরু হবে। এর আগে জুলাই মাসে এ পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সিলেবাস শেষ করতে না পারাসহ নানা কারণে পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

তপন কুমার সরকার বলেন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। সামগ্রিক দিক বিবেচনা করে চলতি বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ের পরবর্তীতে এক মাস পিছিয়ে আগস্টে নেওয়া হবে। এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তবে এখনো দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি।

চলতি বছর সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে তপন কুমার সরকার বলেন, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

একাধিক শিক্ষাবোর্ডে কথা বলে জানা যায়, গত বছর ভর্তি হওয়া শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হয়েছিল গত বছরের ২ মার্চ থেকে। এসব শিক্ষার্থীই এ বছর এইচএসসি পরীক্ষায় বসবেন। এখনো তাদের সিলেবাস পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি। শিক্ষাসূচি ঠিক করতে গিয়ে তাড়াহুড়া করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনায় শিক্ষার্থীরা পড়ার চাপে পড়ছেন। এ নিয়ে সমালোচনা তৈরি হলে পরীক্ষা এক মাস পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ এপ্রিল। যা চলবে ২৩ মে পর্যন্ত। সাধারণত এসএসসির দুই মাস পর এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার তা আরও এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে গত বছর কয়েক বছর ধরে নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। বন্যাসহ বিভিন্ন কারণে পিছিয়ে যাওয়া গত বছরের এইচএসসি শুরু হয় গত ৬ নভেম্বর।

Facebook Comments Box

Posted ১:২৭ পিএম | বুধবার, ১২ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।