ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শিক্ষার্থীদের চিত্রকর্মে ফুটে উঠল ওজোনস্তর সুরক্ষার বার্তা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

শিক্ষার্থীদের চিত্রকর্মে ফুটে উঠল ওজোনস্তর সুরক্ষার বার্তা

আন্তর্জাতিক ওজোনস্তর সুরক্ষা দিবস উপলক্ষে নেত্রকোনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রকর্মের আয়োজন করা হয়েছে। চিত্রকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সুরক্ষা ও ওজোনস্তর রক্ষার গুরুত্ব তুলে ধরে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী নেত্রকোনার মোক্তারপাড়ায় কালেক্টরেট স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় গ্রীন কোয়ালিশন এ কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষার্থীরা রংতুলির মাধ্যমে পরিবেশ বিপর্যয়, তা প্রতিরোধের উপায় এবং এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে। পাশাপাশি নিজেদের আঁকা চিত্রকর্মের বিষয়বস্তু ও তাৎপর্য ব্যাখ্যা করে তারা।

কালেক্টরেট স্কুল মাঠে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় দিবসটি পালনের তাৎপর্য নিয়ে শিক্ষার্থীদের সামনে আলোচনা করেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. ওহিদুর রহমান, সেভ দ্য এনিমেলস অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল, লেখক ও সমাজকর্মী সোহরাব উদ্দিন আকন্দ এবং পরিবেশকর্মী ও চিত্রশিল্পী অনাবিলা সরকার।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ওজোনস্তরের ভূমিকা অপরিসীম। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করতে ওজোনস্তর সুরক্ষায় সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। প্লাস্টিক বর্জন, বৃক্ষরোপণ এবং ক্ষতিকর গ্যাসের ব্যবহার কমানোর মাধ্যমে পরিবেশকে বাসযোগ্য রাখা এখন সময়ের দাবি।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড প্রদর্শন, চিত্রাঙ্কন ও বক্তব্য উপস্থাপনের মাধ্যমে ওজোনস্তর সুরক্ষার গুরুত্ব এবং পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরে। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বই উপহার দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১:০১ পিএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।