| মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 106 বার পঠিত

সম্প্রতি বলিউড ভাইজান সালমান খানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে। ‘সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে’ বলে হুমকি দেওয়া হয়েছিল। সালমানকে হুমকি দেয়া সেই অভিযুক্ত তরুণকে এবার যৌথ উদ্যোগে গ্রেফতার করেছে যোধপুর ও মুম্বাই পুলিশ।
ভারতের বান্দ্রা রেলস্টেশন থেকে রাজস্থানের ওই ধকড়রাম বিষ্ঞোই নামে তরুণকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ইমেইলের মাধ্যমে বলিউড ভাইজানকে হত্যার হুমকি দিয়েছিলেন ওই তরণ। যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছিল বলিউড পাড়ায়। সালমানকে এভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে কলকাতার শো স্থগিত করা হয়। একই সঙ্গে নায়কের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। ইমেইলে হুমকি আসার তদন্ত শুরু করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ২১ বছরের ওই তরুণকে গ্রেফতারের পর মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ধাকড়রাম বিষ্ঞোই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে -ই-মেইলে হত্যার হুমকি দিয়েছিলেন। ফলে পাঞ্জাব পুলিশের ওয়ারেন্টেডের তালিকায় নাম ছিল তার।
সূত্র: জি নিউজ
Posted ৩:০৯ এএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।