বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শাহরুখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, দিতে হবে ক্ষতিপূরণ

  |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   88 বার পঠিত

শাহরুখের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, দিতে হবে ক্ষতিপূরণ

ইন্ডিয়ান এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার হতে চাওয়া তরুণীর প্রত্যাশা পূরণ হয়নি। তার জেরেই প্রতারণার অভিযোগ উঠল শাহরুখ খান ও বেসরকারি কোচিং সংস্থার কর্মীর বিরুদ্ধে। ক্ষতিপূরণের নির্দেশ দিল মধ্যপ্রদেশের ক্রেতাসুরক্ষা প্যানেল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বেসরকারি ও সংস্থা সাধারণত অনলাইনে কোচিং করায়। যার বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ খানকে। জানা গেছে, সেই কারণেই শাহরুখ এবং ওই সংস্থার কর্মীর বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিকভাবে ব্যবসার অভিযোগ এনেছেন প্রিয়াঙ্কা দীক্ষিত নামের এক তরুণী। ইন্ডিয়ান এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস  অফিসার হওয়ার স্বপ্ন ছিল তার। এজন্য তিনি সংস্থার কোচিংয়ের জন্য মোটা টাকা জমা দিয়েছিলেন।

প্রিয়াঙ্কার অভিযোগ, ২০২১ সালের ২৭ জানুয়ারি তিনি এই জমা টাকা ফেরত চেয়ে অ্যাডমিশন বাতিল করার আবেদন জানিয়েছিলেন। কিন্তু একাধিকবার তা বলা সত্ত্বেও সংস্থার পক্ষ থেকে টাকা ফেরত দেওয়া হয়নি। এর জেরেই মধ্যপ্রদেশের ডিস্ট্র্রিক্ট কনজিউমার রিড্রেসার কমিশনে অভিযোগ করেন তরুণী। তার দাবি, শাহরুখের বিজ্ঞাপন দেখে অনুপ্রাণিত হয়েই তিনি ওই সংস্থায় নাম নথিভুক্ত করেছিলেন। তাই শাহরুখের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে।

নিজের অ্যাডমিশন ফির পাশাপাশি ক্ষতিপূরণও চেয়েছিলেন প্রিয়াঙ্কা। মধ্যপ্রদেশের ক্রেতা সুরক্ষা প্যানেল তা মেনে নিয়েছে। অ্যাডমিশনের ১.০৮ লাখ রুপির পাশাপাশি তার ১২ শতাংশ সুদও দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া মামলার খরচ হিসাবে তাকে আরও পাঁচ হাজার রুপি ক্ষতিপূরণ বাবদ পঞ্চাশ হাজার রুপি দিতে বলা হয়েছে।

Facebook Comments Box
বিষয় :

Posted ৫:৫৭ এএম | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।