ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রাত ১০টার পর ফোন বন্ধ রাখেন প্রভা, ‘পরে সব খবর পাই’

ডেস্ক রিপোর্ট   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   98 বার পঠিত

রাত ১০টার পর ফোন বন্ধ রাখেন প্রভা, ‘পরে সব খবর পাই’

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। তবে রাত ১০টা বাজলেই ফোন থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেন এই অভিনেত্রী। এমনকি এ সময় ফোন করেও তাকে পাওয়া যায় না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন প্রভা।

অভিনেত্রীর ভাষ্য, রাত ১০টার পর পৃথিবীতে যা-ই ঘটুক, তার ফোন বন্ধই থাকে। ফোনটি নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখেন তিনি। প্রভা বলেন, ‘আমাকে রাত ১০টার পরে কেউ ফোন দিয়ে পায় না। পৃথিবীতে যা খুশি হয়ে যাক, আমার ফোন বন্ধ। আমার ফোনটা দূরে, কেউ আমাকে কল দিয়ে পায় না। পরে সব খবর পাই।’

প্রভার এই অভ্যাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা চলছে। কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য এমন ‘ফোনবিরতি’ রাখার বিষয়টি অনেকেরই নজর কেড়েছে।

বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন প্রভা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। এসব পোস্টে ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্য ও প্রতিক্রিয়াও দেখা যায়।

এদিকে সোমবার (৭ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে নিজের শৈশবের স্মৃতিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রভা। শিশুদের সাজসজ্জার প্রতি আগ্রহ নিয়ে একটি ভিডিওর ক্যাপশনে নিজের ছোটবেলার কথা স্মরণ করেন তিনি।

প্রভা লেখেন, ‘আমিও একসময় ওদের মতোই বড় মেয়েদের মেকআপ আর নানা ধরনের সাজসজ্জার জিনিসপত্র নিয়ে ভীষণ কৌতূহলী ছিলাম। তাদের সাজগোজ ও স্টাইলিং নিয়ে হাজারো প্রশ্ন করতাম।’

নিজের শৈশবের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি আরও জানান, ওই দুই শিশুকে দেখলে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন তিনিও মেয়েলি সাজসজ্জায় নিজেকে সাজাতে বেশ আগ্রহী ছিলেন।

একদিকে রাত ১০টার পর ফোন থেকে দূরে থাকা, অন্যদিকে শৈশবের মধুর স্মৃতিচারণ—সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনের এমন নানা বিষয়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন প্রভা।

Facebook Comments Box

Posted ৩:২৯ এএম | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।