| রবিবার, ২৬ মার্চ ২০২৩ | প্রিন্ট | 288 বার পঠিত

রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দিরের সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর কাপ্তানবাজারের জয়কালী মন্দিরের কাছে সুইপার কলোনির টিনশেড ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরো তিনটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে সাতটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Posted ১১:২২ পিএম | রবিবার, ২৬ মার্চ ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।