ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় আরও বড় পরিবর্তনের লক্ষ্যে তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট, এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দান রুট।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১-এর বিমানবন্দর-কমলাপুর এবং এমআরটি লাইন-৫ নর্দানের হেমায়েতপুর-ভাটারা প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পেরও অনুমোদন মিলেছে। এই প্রকল্পের আওতায় গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেল নির্মাণ করা হবে।

প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থার সক্ষমতা বাড়ার পাশাপাশি যানজট কমানো এবং যাত্রীদের দ্রুত ও নিরাপদ যাতায়াতের সুযোগ আরও সম্প্রসারিত হবে।

Facebook Comments Box

Posted ১০:০৮ এএম | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।