শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মোখা’র কারণে উপকূলীয় এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  |   শনিবার, ১৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   101 বার পঠিত

মোখা’র কারণে উপকূলীয় এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ কারণে উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান রোববার (১৪ মে) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (১৩ মে) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, যেসব উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এবং ক্ষতির আশঙ্কা রয়েছে সেসব এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি চলবে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই দিন স্থগিত করা হয়েছে।

আগামী রবিবার (১৪ মে) এবং সোমবার (১৫ মে)  পাঁচটি শিক্ষাবোর্ডে ২০২৩ সালের চলমান এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের দুই দিনের স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরে জানিয়ে দেবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এছাড়াও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারদের প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে পরামর্শ দিয়েছেন।

Facebook Comments Box

Posted ৩:১৪ পিএম | শনিবার, ১৩ মে ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।