| সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 84 বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। এতে ছাত্রদলের অন্তত ৬ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগের সামনে এই হামলার ঘটনা ঘটে।
আহতদের প্রথমে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয়। তারা সেখানে চিকিত্সাধীন আছেন।
আহতরা হলো- ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, শাখা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, কর্মী আব্দুল্লাহ কাফি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম।
বিজয় একাত্তর হল ছাত্রদলের সভাপতি সোহেল রানা অভিযোগ করে বলেন, ‘ইফতারের পর বহির্বিভাগের সামনে আড্ডা দিচ্ছিলাম। হুট করে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে এসে কথাবার্তা ছাড়াই অতর্কিত হামলা চালায়। শুধু মাথায় টার্গেট করে মেরেছে। সবাই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকতের অনুসারী।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল বলেন, প্রক্টর স্যারকে বিষয়টি জানাতে অনেকবার কল করা হলেও বলতে পারিনি। তিনি একবার কল ধরে ব্যস্ততার কথা বলে কল কেটে দিয়েছেন।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘ইফতারের পর কয়েকজন ছাত্রের ওপর ছাত্রদল চড়াও হয়। এরপর হলের শিক্ষার্থী এবং আমাদের কয়েকজন নেতাকর্মী তাদের প্রতিহত করেছেন
Posted ১০:৩০ পিএম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।