রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ক্লাউড স্টোর পরিষেবা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

ক্লাউড স্টোর পরিষেবা

স্মার্ট জীবনের সবচেয়ে জরুরি কাজের একটি এখন ডেটা সংরক্ষণ। অনেকে ক্লাউড স্টোরে ডেটা সংরক্ষণ করে ডিভাইসকে হালকা রাখেন। কারণ, অনেকের ডিভাইসে যথেষ্ট পরিমাণে জায়গা অবশিষ্ট থাকে না। তখন ক্লাউড স্টোরেজ এ সমস্যার সমাধান দেয়। অনেকে আবার সহজে অ্যাকসেস করার তাগিদে
এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন।

এমন সার্ভিস দেওয়া দুটি প্ল্যাটফর্ম মিডিয়াফায়ার ও অ্যামাজন ড্রাইভ।

মিডিয়াফায়ারে ফাইল সংরক্ষণ বেশ সহজ। এতে দ্রুত ফাইল শেয়ারিং করার সুবিধা রয়েছে। এটি প্রধানত ফ্রি ক্লাউড স্টোরেজ পরিষেবা দেয়, যেখানে আগ্রহীরা
১০ জিবি ফ্রি স্টোরেজে ফাইল রাখতে পারবেন।
এটি নতুন গ্রাহকের জন্য সহজ ও দ্রুত ফাইল সংরক্ষণের নিশ্চয়তা দেয়।
এই প্ল্যাটফর্মের কিছু সুবিধা রয়েছে। এটি ব্যবহার করা সহজ, নেই তেমন কোনো জটিলতা।
সিকিউর ডেটা সিস্টেম দিয়ে সংরক্ষিত ফাইলের নিরাপত্তা নিশ্চিত করে। এ ছাড়া ফাইল ডাউনলোড ও আপলোড হয় সহজ। এটি ব্যবহার করে যে কোনো ডেটা দ্রুত শেয়ার করা যায়।

অ্যামাজন ড্রাইভ

বিশ্বের সুপরিচিত প্রযুক্তি ব্র্যান্ড অ্যামাজন। এতে রয়েছে ফ্রি ক্লাউড স্টোরেজ পরিষেবা।
এই প্ল্যাটফর্মে যে কেউ পাঁচ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ পরিষেবা নিতে পারবেন। এতে ছবি, ভিডিও বা ডকুমেন্ট– তিন ফরম্যাটের ফাইল সংরক্ষণ করা যায়। বিশ্বস্ততার বিবেচনায় অ্যামাজন বেশ নির্ভরযোগ্য পরিষেবা দেয়। এর কয়েকটি সুবিধার মধ্যে রয়েছে সিকিউর ডেটা সার্ভিস, যা তথ্যকে নিরাপত্তা দেয়। এতে যে কোনো ডিভাইস থেকে সহজে অ্যাকসেস নেওয়া যায়। ইকোসিস্টেমের মতো গ্যালারি ও ফাইলের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে এর সংযোগ নেওয়া যায়।

Facebook Comments Box

Posted ৬:০৬ পিএম | বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।