সোমবার ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কানাডার ক্যালগেরিতে মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালার আয়োজন

  |   রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   95 বার পঠিত

কানাডার ক্যালগেরিতে মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালার আয়োজন

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি বহু সংস্কৃতির দেশ কানাডায় একুশের চেতনাকে ধারণ করে দেশীয় সংস্কৃতি ও মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে প্রথম দিন ১৯ ফেব্রুয়ারি রয়েছে ক্যালগেরি শহরের বিভিন্ন স্থানে মাতৃভাষার জন্য ভালোবাসা নামক একটি কূৎকলা প্রদর্শনী। দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকেল ৫টায় ফেইস পেইন্টিং। সন্ধ্যা ৭টায় একুশের চেতনা এবং একুশের সঠিক ইতিহাস তুলে ধরতে বাংলাদেশ সেন্টারে দেখানো হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রওশন জামিল, আনোয়ার হোসেন, রাজ্জাক-সুচন্দা অভিনীত ‘জীবন থেকে নেয়া’।

রাত ১২টা ১ মিনিটে ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে প্রথমবারের মতো একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এর আগে একুশের কবিতার সঙ্গে নিত্য পরিবেশন করবেন ক্যালগেরির স্বনামখ্যাত নৃত্যশিল্পী ও মুক্তবিহঙ্গ’র নাট্যকর্মী মৌ ইসলাম।

অনুষ্ঠানমালার তৃতীয় দিনে একুশে ফেব্রুয়ারি বিকেলে পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে একুশের অনুষ্ঠানমালার সমাপ্তি হবে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি কয়েস চৌধুরী বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের অহংকার। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়া ৭১ বছর আগের সেই ঐতিহাসিক ভাষা আন্দোলন আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে। আমাদের নতুন প্রজন্মের মধ্যে একুশের চেতনাকে ছড়িয়ে দিতে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমাদের এই অহংকার জাগিয়ে রাখতে আমাদের এই আয়োজন।

Facebook Comments Box

Posted ১:৩৯ পিএম | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।