শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে ওয়াশিংটনে হাজার হাজার লোকের মিছিল

  |   রবিবার, ২৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   217 বার পঠিত

ইরানে দেশব্যাপী চলা বিক্ষোভকারীদের সমর্থনে ওয়াশিংটনে শনিবার হাজার হাজার লোক মিছিল করেছে। এদের মধ্যে ইরানী বংশোদ্ভূতরাও রয়েছে।
মিছিলকারীরা ‘নারী, জীবন, স্বাধীনতা’ এবং ‘ইরানের জন্যে ন্যায়বিচার’ ইত্যাদি শ্লোগান দিতে দিতে ন্যাশনাল মল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হেঁেট যায়।
আয়োজকদের একজন সিয়ামাক আরমান জানান, মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। ওয়াশিংটনে এটি এ ধরনের পঞ্চম র‌্যালি। ইরানের বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশের জন্যে এই র‌্যালির আয়োজন করা হয়।
তিনি বলেন, আমার ধারনা এটিই সবচেয়ে বড়ো র‌্যালি।
ইরানে গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে কুর্দি তরুণি মাশা আমিনি মারা যায়। ঠিকমতো হিজাব না পরার কারনে পুলিশ তাকে আটক করে। তার মৃত্যুর পর ইরান জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা এখনও অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:২৫ পিএম | রবিবার, ২৩ অক্টোবর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(564 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।