ডেস্ক রিপোর্ট | রবিবার, ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
জননিরাপত্তা নিশ্চিত করা ও মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগর এলাকায় রাতের নির্দিষ্ট সময়ে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শনিবার (২১ নভেম্বর) এসএমপির পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।
নির্দেশনায় আরও বলা হয়, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকদের যানবাহনের হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে।
জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে উল্লেখ করে মহানগরবাসীকে পুলিশের বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
Posted ১০:১৯ এএম | রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।