নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
পরাজিত শক্তির চিন্তাভাবনার সঙ্গে দেশের জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি র্যালির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে রক্ষীবাহিনীকে ব্যবহার করে বিরোধী মত দমন করা হয়েছিল।
এদিকে, বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে শ্রদ্ধাঞ্জলি র্যালি বের করা হয়। নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি বিজয়নগর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
Posted ৭:৩৯ এএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।