নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

গাজীপুরের ডেগের চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিল। একই সঙ্গে ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
Posted ১২:৫৩ পিএম | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।