ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

বিশ্বকাপের পর জাতীয় দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন স্কোয়াড ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের কোচ মৌরিসিও পচেত্তিনো। চারটি প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত ২৮ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান।
নতুন স্কোয়াডে ১২ জন নতুন মুখ রয়েছেন। এর মধ্যে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড় আছেন ছয়জন। ফলে দলটির গড় বয়স ২২ বছর ৯ মাস।
মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলেন কাভান। তার বড় ভাই ২২ বছর বয়সী কুইন সুলিভানও একই ক্লাবের হয়ে খেলেছেন। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
সুলিভান পরিবারের আরও দুই সদস্য রোনান ও ডেক্লান বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। রোনান গত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে নজর কাড়েন। তাদের নানি সুলতানা আলম যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি।
কাভানকে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। মাত্র ১৪ বছর বয়সে এমএলএসে অভিষেক করে রেকর্ড গড়েন তিনি। ২০২৪ সালে এমএলএসের ইতিহাসে সবচেয়ে বেশি মূল্যের স্থানীয় খেলোয়াড় হিসেবেও চুক্তি করেন এই মিডফিল্ডার।
১৮ বছর বয়স পূর্ণ হলে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে কাভানের। চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়েও দারুণ ছন্দে আছেন তিনি। নিয়মিত মৌসুমে ২৩ ম্যাচে ছয় গোলের পাশাপাশি করেছেন ১১টি অ্যাসিস্ট।
এবারই প্রথম যুক্তরাষ্ট্রের সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন কাভান। নতুন স্কোয়াডের ১৩ জন খেলোয়াড়ের এখনও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা হয়নি।
আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। এসব ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কাভান সুলিভান।
Posted ২:০৬ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।