ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

অভিষেকের তাণ্ডবে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

অভিষেকের তাণ্ডবে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল ভারত

অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরি ও ভারতীয় বোলারদের দাপুটে পারফরম্যান্সে আফগানিস্তানকে ১২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা।

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। জবাবে মাত্র ১৪.১ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস।

ভারতের জয়ের নায়ক অভিষেক শর্মা। শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন বাঁহাতি এই ওপেনার। মাত্র ১৬ বলে ফিফটি পূর্ণ করার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন তিনি। পরের ৫০ রান করতে খেলেন মাত্র ১৪ বল।

মাত্র ৩০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। এর মধ্য দিয়ে টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটারদের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ড গড়েন তিনি। সব দল মিলিয়ে এটি টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রান করে আউট হন অভিষেক। তার ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা।

অভিষেকের সঙ্গে ১৪২ রানের দুর্দান্ত জুটি গড়েন সঞ্জু স্যামসন। তিনি ৩৫ বলে করেন ৫০ রান। পাওয়ারপ্লেতেই ভারত তুলে নেয় ১০০ রান, যা পুরুষদের টি-টোয়েন্টিতে পাওয়ারপ্লেতে ষষ্ঠ দ্রুততম শতরান।

অভিষেক ফেরার পর ভারতের রানের গতি কিছুটা কমে আসে। শ্রেয়াস আইয়ার ২০ বলে ২৯, শিবম দুবে ১০ বলে ১৪ এবং ইশান কিষান ৮ বলে ১০ রান করেন। শেষ পর্যন্ত ২২১ রানের সংগ্রহ পায় ভারত।

জবাবে শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে পড়ে আফগানিস্তান। অধিনায়ক ইব্রাহিম জাদরান ১৬ বলে ২৫ এবং আজমতউল্লাহ ওমরজাই ১৩ বলে ১৭ রান করলেও দলের হার ঠেকাতে পারেননি।

১৪.১ ওভারে ৯৪ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। ভারতের হয়ে নীতিশ কুমার রেড্ডি ২৫ রানে ৩টি এবং রবি বিষ্ণোই ২৬ রানে ৩টি উইকেট নেন। অক্ষর প্যাটেল নেন ২ উইকেট।

১২৭ রানের এই হার আফগানিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়। একই সঙ্গে ভারতের বিপক্ষে ৯৪ রান তাদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

Facebook Comments Box

Posted ১:৩৮ এএম | শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।