ডেস্ক রিপোর্ট | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত ছন্দে ফিরেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণ কাভান সুলিভান। এক ম্যাচ বিরতির পর জোড়া গোল করে ফিলাডেলফিয়া ইউনিয়নের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।
রোববার বাংলাদেশ সময় ভোরে স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে সান দিয়েগো এফসিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এ নিয়ে এমএলএসে টানা চতুর্থ জয় পেল দলটি।
প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ম্যাচের তালা খোলেন সুলিভান। ইনডিয়ানা ভাসিলেভের কাছ থেকে বল পেয়ে দ্রুত পাল্টা আক্রমণে উঠে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফিলাডেলফিয়া। ৬২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান ২-০ করেন সুলিভান। চলতি মৌসুমে এটি তাঁর ষষ্ঠ গোল।
এর পাঁচ মিনিট পর দামিয়ানি গোল করে ব্যবধান আরও বাড়ান। ম্যাচের শেষ দিকে সান দিয়েগোর রক্ষণ পুরোপুরি ভেঙে পড়ে। ৮৭তম মিনিটে মিডফিল্ডার আনবিল গোডির ভুলের সুযোগ নিয়ে চতুর্থ গোল পায় ফিলাডেলফিয়া।
যোগ করা সময়ে মালিক জাকুভিচ গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।
ফিলাডেলফিয়ার এই জয়ে সুলিভানের জোড়া গোলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক আন্দ্রে ব্ল্যাক। সান দিয়েগো পাঁচটি শট নিলেও ব্ল্যাকের দৃঢ়তায় একটিও জালে জড়াতে পারেনি।
এই জয়ে এমএলএসে টানা চতুর্থ জয় পেল ফিলাডেলফিয়া। ২৫ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে রয়েছে দলটি।
Posted ৭:০২ এএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।