ডেস্ক রিপোর্ট | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাসপাতালের গাইনি ওয়ার্ডের তৃতীয় তলায় এ আগুন লাগে।
ইসলামাবাদ প্রশাসন জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছয়টি গাড়ি এবং চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পর নবজাতকদের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ১৪ শিশুর মৃত্যু হয়।
পিমসের মুখপাত্র ডা. আনিজা জলিল জানান, আগুন লাগার সময় ওয়ার্ডটিতে ১৫ জন নবজাতক চিকিৎসাধীন ছিল। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর অগ্নিকাণ্ডের কারণ ও হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: ডন
Posted ১০:১৪ এএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।