ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের লজ্জার হার

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট, অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের লজ্জার হার

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। দুই ইনিংসেই শতরানের নিচে অলআউট হয়ে মাত্র দুই দিনেই শেষ হয়েছে সফরকারীদের লড়াই।

প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ২১০ রান করে ১৪৬ রানের লিড নেয়। বাংলাদেশের হয়ে একাই ৭ উইকেট শিকার করেন শরীফুল ইসলাম।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। মিচেল স্টার্কের টানা দুই বলে সাদমান ইসলাম ও মুমিনুল হক ফেরেন। এরপর প্যাট কামিন্সের বলে তানজিদ হাসান আউট হলে ২৪ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৬ বলে ৩১ রান করে শান্ত নাথান লায়নের শিকার হন। এরপর লিটন দাস কোনো রান না করেই স্টার্কের বলে আউট হন।

মেহেদী হাসান মিরাজ ১, হাসান মাহমুদ ২ ও তাইজুল ইসলাম ৭ রানে ফিরলে দ্রুতই শেষ হয়ে আসে বাংলাদেশের ইনিংস। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া মুশফিকুর রহিম ৮০ বলে ২৯ রান করে দলের সর্বোচ্চ রান করেন।

শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৪টি, প্যাট কামিন্স ৩টি এবং নাথান লায়ন ২টি উইকেট নেন। একটি উইকেট পান জশ হ্যাজলউড।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে ক্যামেরন গ্রিন ৬৭, স্টিভ স্মিথ ৪২ ও নাথান লায়ন অপরাজিত ৩২ রান করেন।

এই হারে ইনিংস ও ৫১ রানের বড় পরাজয় বরণ করল বাংলাদেশ। তবে দুই টেস্টের সিরিজ ১–১ সমতায় শেষ হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫০ এএম | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।