ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

সুলিভানকে চড়, শাস্তি পেলেন মেসি

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ২২ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

সুলিভানকে চড়, শাস্তি পেলেন মেসি

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড় কুইন সুলিভানকে চড় মারার ঘটনায় জরিমানার মুখে পড়েছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বড় অঙ্কের জরিমানা করেছে মেজর লিগ সকার (এমএলএস)।

বুধবার রাতে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে সুলিভানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে তার ঘাড়ের পেছনে চড় মারেন মেসি। ম্যাচের শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনার মধ্যেই ঘটে ঘটনাটি।

একই ম্যাচে সুলিভানের সঙ্গে সংঘর্ষের সময় তার মাথা ও ঘাড়ে হাত দেওয়ার ঘটনায় ইন্টার মায়ামির ডিফেন্ডার ইয়ান ফ্রেকেও জরিমানা করেছে এমএলএস।

ম্যাচের শেষদিকে অফ দ্য বল সংঘর্ষের ঘটনায় মায়ামির ইয়ানিক ব্রাইট ও ফিলাডেলফিয়ার ক্যান সুলিভান লাল কার্ড দেখেন। তবে পরে স্বাধীন পর্যালোচনা প্যানেলের সর্বসম্মত সিদ্ধান্তে ক্যান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

অবশ্য ম্যাচটি মেসির জন্য ব্যক্তিগতভাবে স্মরণীয়ও ছিল। বাবার মৃত্যুর পর প্রথমবার গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলেও সহায়তা করেন আর্জেন্টাইন তারকা।

এদিকে একই দিনে মিনেসোটা ইউনাইটেডের ডিফেন্ডার অ্যান্থনি মার্কানিশকেও অন্য এক ম্যাচে ইচ্ছাকৃতভাবে ফাউল আদায়ের চেষ্টা বা ‘এমবেলিশমেন্ট’-এর জন্য জরিমানা করেছে এমএলএস।

Facebook Comments Box

Posted ৬:৪১ এএম | শনিবার, ২২ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।