ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে ভারত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে ভারত

ফিলিস্তিনে ২০০ শয্যাবিশিষ্ট একটি ‘ইন্ডিয়ান সুপার-স্পেশালিটি হাসপাতাল’ নির্মাণ করবে ভারত। এ বিষয়ে সম্প্রতি ভারত ও ফিলিস্তিনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের সাম্প্রতিক ফিলিস্তিন সফরের সময় এই চুক্তি স্বাক্ষরিত হয়। সফরকালে ফিলিস্তিনের প্রিন্টিং খাতের উন্নয়নে কারিগরি সহায়তা দেওয়ার বিষয়েও একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের স্বাস্থ্য ও শিক্ষা খাতে ভারতের সহযোগিতা দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বেরই উজ্জ্বল নিদর্শন।

এদিকে, ২০২৮-২৯ মেয়াদের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অস্থায়ী সদস্যপদে ভারতের প্রার্থিতাকে পূর্ণ সমর্থন জানিয়েছে ফিলিস্তিন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

Posted ৭:৪৬ এএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।