ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণে আদালতের স্থগিতাদেশ

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ০৮ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

ট্রাম্পের ৪০ কোটি ডলারের বলরুম নির্মাণে আদালতের স্থগিতাদেশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউজে প্রায় ৪০ কোটি ডলার ব্যয়ে বলরুম নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আপিল আদালত।

শুক্রবার ওয়াশিংটন ডিসি-ভিত্তিক ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিসট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট ২-১ সংখ্যাগরিষ্ঠ মতামতে এই আদেশ দেয়। আদালত বলেছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউজের মতো ঐতিহাসিক স্থাপনার কাঠামোগত পরিবর্তন বা পুনর্গঠন করা প্রেসিডেন্টের একক এখতিয়ারের মধ্যে পড়ে না।

আদালতের ভাষ্য, প্রেসিডেন্টরা হোয়াইট হাউজের সাময়িক বাসিন্দা, স্থায়ী মালিক নন। ফলে ঐতিহাসিক এই স্থাপনার বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, হোয়াইট হাউজের ইস্ট উইং ভেঙে সেখানে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বিশাল বলরুম নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ডলার। তবে নির্মাণকাজ শুরুর আগে এ প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি।

প্রশাসনের দাবি, বড় ধরনের অনুষ্ঠান আয়োজন এবং প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন বলরুম প্রয়োজন। তবে প্রকল্পটির বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণবিষয়ক সংগঠন ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন।

সংগঠনটির অভিযোগ, হোয়াইট হাউজের ঐতিহ্যবাহী ইস্ট উইং ধ্বংস করে নতুন কাঠামো নির্মাণের উদ্যোগ নিয়ে ট্রাম্প তার সাংবিধানিক ও আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

এর আগে গত এপ্রিলে ইউএস ডিস্ট্রিক্ট জাজ রিচার্ড লিওন প্রকল্পটির নির্মাণকাজ স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। শুক্রবারের আপিল আদালতের আদেশের ফলে সেই নিষেধাজ্ঞাই বহাল থাকল।

তবে ট্রাম্প প্রশাসনকে সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ দিতে আপিল আদালত তাদের আদেশ ১৪ দিনের জন্য স্থগিত রেখেছে। এই সময়ের মধ্যে প্রশাসন চাইলে দেশটির সর্বোচ্চ আদালতে বিষয়টি নিয়ে যেতে পারবে।

আদালতের রায়ের বিষয়ে হোয়াইট হাউজ বা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

Posted ৬:৫৪ এএম | শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।