শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

অ্যাপে সমস্যার অভিযোগ বেড়েছে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক   |   রবিবার, ০৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

অ্যাপে সমস্যার অভিযোগ বেড়েছে

বিশ্বের কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মে কারিগরি সমস্যা যেন পিছুই ছাড়ছে না। চলতি বছরের শুরু থেকেই অনেক প্ল্যাটফর্মে কাজ না করতে পেরে দফায় দফায় অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের (সাবেক টুইটার) পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠল আরেক দফায়।
অনেকে অভিযোগ করেছেন, সামাজিক এই প্ল্যাটফর্মে পোস্ট করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন তারা।

যেসব সমস্যা শনাক্ত
অনেকে কনটেন্ট ফিড ঠিকমতো লোড করতে অসুবিধায় পড়েছেন। আবার কেউ কেউ ভুগেছেন লগইন-সংক্রান্ত সমস্যায়।
ডাউন ডিটেক্টর সূত্রে জানা গেছে, ট্র্যাকিং প্ল্যাটফর্মে এই ধরনের অভিযোগের কথা জানিয়েছেন অনেক এক্স গ্রাহক।
গবেষণা সংস্থাটি বলছে, অভিযোগে পাওয়া তথ্য অনুযায়ী অ্যাপ আর ওয়েবসাইট– দুই মাধ্যমেই এক্স ব্যবহার করতে সমস্যায় পড়েছেন অনেকে। বিশ্বের কয়েকটি অঞ্চল থেকে এ সমস্যার কথা রিপোর্ট আকারে দাখিল করেছেন ভুক্তভোগীরা।
নতুন কনটেন্ট প্রকাশ করতে গিয়ে যেমন সমস্যায় পড়েছেন অনেকে, তেমনি কনটেন্ট ফিড লোড হতেও ধীরগতি ও সমস্যায় পড়েছেন। কয়েক দফা রিফ্রেশ করার পরও কনটেন্ট ঠিকমতো লোড হচ্ছে না– এমন অভিযোগ শনাক্ত করা হয়েছে। যার প্রভাবে অন্যদের করা পোস্ট দেখতেও সমস্যা হচ্ছে বলে জানা গেছে। অনেকে আবার লগইন নিয়ে সমস্যার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, এক্স প্ল্যাটফর্মেই অন্তর্ভুক্ত রয়েছে এই সংস্থার এআই চ্যাটবট গ্রোক। সেই চ্যাটবট ব্যবহার করতেও সমস্যা হয়েছে অনেকের।
অভিযোগে জানানো হয়, সুনির্দিষ্ট ও কাঠামোর মধ্যে গ্রোককে কোনো প্রম্পট দিলেও সে ঠিকঠাক প্রতিউত্তর (রিপ্লাই) করছে না। কাজের সমস্যা ছাড়াও অনেক কাজ ঝুলে গেছে এর প্রভাবে। কিন্তু এক্স সংস্থার পক্ষ থেকে এসব বিভ্রাট নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো দাপ্তরিক বিবৃতি দেওয়া হয়নি। বিশ্বের কোন কোন অঞ্চলে এসব সমস্যার প্রভাব বেশি পড়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি। সংস্থার পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি
এখনও। বিশেষজ্ঞরা বলছেন, এমন সমস্যার সম্মুখীন হলে অবশ্যই পাসওয়ার্ড বদলে নিতে হবে। অ্যাপটি মুছে প্রয়োজনে নতুন করে
ইনস্টল করতে হবে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৩৮ এএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।