ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

দেশের মাটিতেই সাকিবের শেষটা দেখতে চান মুশফিক

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   126 বার পঠিত

দেশের মাটিতেই সাকিবের শেষটা দেখতে চান মুশফিক

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি সাকিব আল হাসান। মাগুরার আলোকদিয়া মাঠ থেকে বিকেএসপি হয়ে মিরপুরের ২২ গজে রাজত্ব করেছেন একসময়ের ছোট্ট ফয়সাল। আজ এই তারকা অলরাউন্ডারের জন্মদিন। বিশেষ এই দিনে সতীর্থ ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তন ও বৈরী পরিস্থিতির কারণে বর্তমানে দেশে ফিরতে পারছেন না সাকিব। নিজের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি দেশের মাটিতে টানার ইচ্ছা থাকলেও সেটি পূরণ হয়নি তার। তবে দেশের কোটি ক্রিকেটপাগল মানুষের মতো সাকিবের দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিমও চান, সাকিবের বিদায়টা দেশের মাটিতেই হোক।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক আবেগঘন পোস্টে মুশফিক লেখেন, ‘দেশের মানুষের মতো ভাই হিসেবে আমিও চাই খেলার ইতি দেশের মাটিতে হোক। শুভ জন্মদিন, সাকিব… বাংলাদেশের সাকিব। সবসময় দোয়া থাকবে ভাই।’

মুশফিক ছাড়াও জাতীয় দলের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটারই সাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। পেসার রুবেল হোসেন নিজের ফেসবুক পেজে সাকিবকে বন্দনা করে লিখেছেন, ‘আপনি একজন ক্রিকেটার নন, একটি যুগের নাম। শুভ জন্মদিন সাকিব আল হাসান।’

Facebook Comments Box

Posted ১:৫২ পিএম | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।