শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

ভিনির গোলে বেনফিকাকে উড়িয়ে বার্নাব্যুতে রিয়ালের উল্লাস

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   71 বার পঠিত

ভিনির গোলে বেনফিকাকে উড়িয়ে বার্নাব্যুতে রিয়ালের উল্লাস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বেনফিকাকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে পরের রাউন্ডে উঠেছে কার্লো আনচেলত্তির দল। প্রথম লেগে বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়ুস জুনিয়রই রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন।

ঘরের মাঠে ম্যাচের ১৪তম মিনিটে রাউল আসেনসিওর ভুলে রাফা সিলভার গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বেনফিকা। গোল হজমের মাত্র দুই মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ শটে সমতা ফেরান অরেলিয়েন চুয়ামেনি।

লিসবনে প্রথম লেগের ম্যাচে বর্ণবাদী মন্তব্যের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। বেনফিকার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি সেই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে এখনও তদন্ত চালাচ্ছে উয়েফা। বুধবার রাতেও ভিনিসিয়ুসের পায়ে বল গেলেই গ্যালারির একাংশ থেকে দুয়ো শোনা যাচ্ছিল।

তবে ৮০তম মিনিটে সেই দুয়োর মোক্ষম জবাব দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভালভার্দের পাস থেকে গোলরক্ষককে বোকা বানিয়ে নিচু শটে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। গোলের পর স্বভাবসুলভ নাচের ভঙ্গিতে উদ্‌যাপন করে যেন মধুর প্রতিশোধই নিলেন ২৫ বছর বয়সী এই তারকা।

Facebook Comments Box

Posted ১২:৫৬ পিএম | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।