শনিবার ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জকসু নির্বাচন: চার কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   92 বার পঠিত

জকসু নির্বাচন: চার কেন্দ্রের ফলাফলে শীর্ষ তিন পদে এগিয়ে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে চার কেন্দ্রেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি রিয়াজুল ইসলাম ও জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানা এগিয়ে আছেন।

বুধবার সকাল পৌনে আটটার দিকে জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। কেন্দ্র চারটি হলো- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন ও ফার্মাসি বিভাগ।

এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১০০ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৯০ এবং এজিএস পদে মাসুদ রানা ৯৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৯১, জিএস পদে খাদিজাতুল কোবরা ৪৫, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৮৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩, এজিএস পদে মাসুদ রানা ১০২ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১১৮, জিএস পদে খাদিজাতুল কোবরা ৭৩, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১২৬ ভোট পেয়েছেন।

লোকপ্রশাসন বিভাগে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ , এজিএস পদে মাসুদ রানা ১৩০ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ১৩২, জিএস পদে খাদিজাতুল কোবরা ৬২, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ১০৬ ভোট পেয়েছেন।

ফার্মাসি বিভাগে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলর ভিপি পদে রিয়াজুল ইসলাম ৭৮ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৩, এজিএস পদে মাসুদ রানা ৭৮ ভোট পেয়েছেন। অন্যদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি পদে একেএম রাকিব ৫৩, জিএস পদে খাদিজাতুল কোবরা ২৬, এজিএস পদে আতিকুর রহমান তানজিল ৪৫ ভোট পেয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৩৬ এএম | বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(321 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।