ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ক্ষমা চেয়ে ২৪ ঘণ্টার মধ্যেই অবসর প্রত্যাহার ক্রিকেটারের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   238 বার পঠিত

ক্ষমা চেয়ে ২৪ ঘণ্টার মধ্যেই অবসর প্রত্যাহার ক্রিকেটারের

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। সেই ক্ষোভ থেকে পিএসএলে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের তরুণ পেসার ইহসানউল্লাহ। কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই সে সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি।

এমনকি পিএসএলে না খেলার সিদ্ধান্তের ঘোষণায় ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ইহসানউল্লাহ। সেজন্য ক্ষমাও চেয়েছেন তিনি।

অবসর থেকে ফেরার সিদ্ধান্ত নিয়ে ইহসানউল্লাহ বলেন, ‘আপনি জানেন, ফ্র্যাঞ্চাইজিগুলো আমাকে দলে নেয়নি। তাতে পরিবার ও সাধারণ সাধারণ মানুষের কথাতে আমি বিরক্ত হয়েছি। সে কারণে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্তটি নিয়েছিলাম। পিএসএলের এখনো ৪ মাস বাকি, আমি এ সময়ে কষ্ট করে যাব, আল্লাহ চাইলে যারা এখন আমাকে নেয়নি, তারা পরে দলে নিতে পারে। সুতরাং পিএসএল থেকে অবসরের কোনো পরিকল্পনা নেই। আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম।’

‘আমি ধীরে ধীরে উন্নতি করার চেষ্টা করব। পিএসএল শুরু হতে অনেক সময় বাকি, কিছু ঘরোয়া টুর্নামেন্টও সামনে আছে। গতকালের রাতের সিদ্ধান্ত ভুল ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্ষমা চাইছি। রাগের মাথায় সিদ্ধান্ত নিয়ে ভুল করেছি’-যোগ করেন ২২ বছর বয়সি এই পেসার।

পিএসএলে নিজের খেলা সবশেষ আসরে ইহসানউল্লাহ ১২টি ম্যাচ খেলে ১৫.৭৭ গড়ে এবং ৭.৫৯ ইকোনমি রেটে ২২ উইকেট নেন। এরপর চোটের কারণে প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপ দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি।

তবে মাঠে ফেরার পরও পিএসএলের ফ্র্যাঞ্চাইজিরা তার দিকে ফিরে না তাকানোয় ক্ষোভে ফেটে পড়েছিলেন ইহসানউল্লাহ। ড্রাফটের রাতে-ই তিনি বলেছিলেন, ‘আমি পিএসএল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না। আজকের পর এটা আমার জন্য শেষ। আমাকে আর পিএসএলে দেখা যাবে না। আমার লক্ষ্য এখন ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা, পিএসএলের মাধ্যমে নয়।’

তবে সে সিদ্ধান্ত যে ‘হঠকারী’ ছিল, ২৪ ঘণ্টা না পেরোতেই না অনুধাবন করেন তিনি।

Facebook Comments Box

Posted ১২:৫৮ পিএম | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।