ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   213 বার পঠিত

তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে নিহত ৯

চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে খুবই শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৯ জন নিহত ও ১১ জন গুরুত্বর আহত হয়েছেন।

ইউএসজিএস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিনহুয়া। পরে তা সংশোধন করে ৯ জনের মৃত্যু ও ১১ জন গুরুতর আহত হওয়ার খবর জানানো হয়।

প্রতিবেশী নেপাল, ভারত, এমনকি বাংলাদেশ থেকেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৫ এএম | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।