ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই অপপ্রচার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   241 বার পঠিত

শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই অপপ্রচার

চট্টগ্রাম নগর জামায়াত আমির ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই তার ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দীনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে ‘ওলটপালট’ অভিযোগ করেছেন লোহাগাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি খোরশেদ আলম। আর এসব আয়োজন হয়েছে ওই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য ড. আবু রেজা নেজামুদ্দীন নদভীর ইশারায়।

বৃহস্পতিবার নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন আবদুল্লাহ মোহাম্মদ আদিল। নগর জামায়াতের আমির শাহজাহান চেীধুরীর পিএস মো. আরমান উদ্দিন ও তাকে জড়িয়ে অভিযোগের প্রতিবাদ জানাতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আদিল অভিযোগ করেন, আমার সঙ্গে খোরশেদের কখনো কথাও হয়নি, দেখাও হয়নি। ওনাদের পাশ দিয়ে হাঁটতে একটু উনিশ-বিশ হলেও মামলা দিত। খোরশেদের কাছে অনুরোধ আমি তার সঙ্গে কথা বলেছি, এমন প্রমাণ থাকলে তিনি প্রকাশ করুক।

তিনি বলেন, খোরশেদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে লুট হওয়া টাকা উদ্ধারে চুক্তি, হাত-পা বেঁধে নির্যাতন বা প্রাণে মারার হুমকির বিষয়ে আমি কিছুই জানি না। অথচ ওই ঘটনার সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। ৫ আগস্ট তার (খোরশেদ) দোকানপাট লুট এবং আগুন ধরিয়ে হয়েছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন। কিন্তু ৮ জুলাই মহানগর আমিরের পিএস (আরমান) কারামুক্ত হন। কারাগার থেকে কীভাবে তিনি লুটপাটের নেতৃত্ব দিলেন।’

Facebook Comments Box

Posted ৪:৪৮ এএম | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।